তিনজন হতাহতের পর মেট্রোরেল চলাচল বন্ধ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত ও দুইজন আহতের ঘটনায় মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, হতাহতের ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া ১২টার দিকে বিরাট আকারের বিয়ারিং প্যাডটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে ওই তরুণ হেঁটে যাচ্ছিলেন। বিয়ারিং প্যাডটি তার মাথায় আঘাত করে পাশের একটি দোকানে আঘাত করে। এতে সেই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হয়।

আর মাথায় আঘাত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান। নিচে পড়া বিয়ারিং প্যাডটি ওজন ৪০ থেকে ৫০ কেজি।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন গণমাধ্যমকে জানান, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়লো।

প্রসঙ্গত, বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।

একাত্তর/আরএ
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
রাজধানীর মতিঝিল এলাকায় এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে মোবাইল কোর্ট।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর