মুন্সী এনায়েতের হাত ধরে ভাগ্য বদল জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম

চোখের আলো না থাকলেও মনের আলোতে আলোকিত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলেছেন গফুর মল্লিক। শৈশব থেকে শত ঘাত প্রতিঘাত সহ্য করে অসম্ভবকে সম্ভব করে বৃদ্ধ বয়সেও হয়ে উঠেছেন অনুকরণীয়! জন্মান্ধের আলোয় আলোকিত গফুর মল্লিকের অদম্য চেষ্টায় পরাজিত হয়েছে প্রতিবন্ধিতা।

যদিও তার ছোটবেলায় প্রতিবেশীসহ অনেকেই জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাবাকে পরামর্শ দিয়েছিলো ছেলেকে কোরআন শেখাতে। দুই সিপারা কোরআন মুখস্থ করে হাত পাতলে ভাতের অভাব হয় না। শিশুমনেই সংকল্প করেন কখনোই হাত পেতে ভিক্ষা করে জীবন চালাবেন না। নিজের সেই সিদ্ধান্ত অটল থেকে গফুর মল্লিক নিজেকে গড়ে তুলেছেন অন্যরকম এক সাহসী উদ্যোক্তা।

জীবনযোদ্ধা গফুর মল্লিকের সেই পথ চলা দেশ-বিদেশের কোটি কোটি কাছে তুলে ধরেছিলেন যিনি, তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর, নাম মুন্সী এনায়েত। সেই মুন্সী এনায়েতের বয়ানে একাত্তরের পাঠকদের জন্য তুলে ধরছি জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের অদম্য সাহসী আর মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার গল্পের বিস্তারিত।

আব্দুল গফুর মল্লিক যৌবনে অন্যের বাড়িতে নারকেল গাছে উঠে নারকেল নামিয়ে দিয়ে যা ভাগে পেতেন তাই দিয়েই নাড়ু বানিয়ে বিক্রি করতেন। ৫ বছর আগেও এই কাজ করতেন তিনি। ধীরে ধীরে শক্তি কমে আসায় গাছে ওঠা বন্ধ করলেও নাড়ু বিক্রি করে যাচ্ছিলেন।

জন্মান্ধ ও নিঃসন্তান আব্দুল গফুর মল্লিক, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ট্রেনে ট্রেনে নারকেলের নাড়ু ও বাদাম বিক্রি করে সংসার চালাতেন। এসময় কনটেন্ট ক্রিয়েটর মুন্সী এনায়েতের প্রামাণ্যচিত্রে ফুটে উঠে তার সংগ্রামের কথা।

খুব ভোরে ঘুম থেকে খাটের নিচ থেকে শিশুদের মতো নারকেল বের করে আনেন। এরপর নিজ হাতে খোসা ছাড়ান এবং নারকেল ভাঙেন। এই ঝুঁকিপূর্ণ কাজেও কারো সাহায্য নেন না তিনি।

এরপর নাড়ু বানিয়ে স্থানীয় খানখানাপুর রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে বিক্রি করেন তিনি। চোখে না দেখা মানুষটি অনেকবার পড়ে গিয়েছেন ট্রেনে উঠতে গিয়ে ও ভেতরে মালামাল নিয়ে হাঁটার সময়।

তার এমন জীবন সংগ্রামের চিত্র উঠে আসে মুন্সী এনায়েতের প্রামাণ্যচিত্রে। সেই প্রামাণ্যচিত্রে যুক্ত করা তার মোবাইল ব্যাংকিং নাম্বারে টাকা পাঠান অসংখ্য মানুষ।

মুন্সী এনায়েতের ফেসবুক পেজে ভিডিওটি ৪০ মিলিয়ন মানুষ দেখেছেন। এর পাশাপাশি অনেকেই ডাউনলোড দিয়ে আপলোড করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর কারো না কারো পেজে ভাইরাল হলেই অনেকেই সহযোগিতার হাত বাড়ান। তারপর থেকে আর ট্রেনে চড়তে হয়নি আব্দুল গফুর মল্লিকের।

সম্প্রতি একটি পত্রিকা তাকে নিয়ে নিউজের জন্য আবারও ট্রেনে নাড়ু বিক্রির চিত্রায়ণ করেন আব্দুল গফুর মল্লিক। সেটিও মুহূর্তে ভাইরাল হয় এবং তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারেক রহমান বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গফুর মল্লিকের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন এবং নগদ অর্থ সহায়তা দিবেন।

একাত্তর/আরএ
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর