নরসিংদীতে র‌্যাবের অভিযানে বিপুল দেশি-বিদেশি অস্ত্র ও বারুদ উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

নরসিংদীর রায়পুরায় র‌্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি একনলা বন্দুক ও ৩৫ রাউন্ড গুলি। এ ঘটনায় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

র‍্যাব-১১ এর অধিনায়ক জানান, গোপন খবরে রাত ব্যাপী অভিযান চালানো হয়। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছেড়ো অস্ত্রধারী সন্ত্রাসীরা। 

নরসিংদীতে নদীপথে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের চালান বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি জানান, একাধিক সন্ত্রাসী গ্রুপ  নিজেদের আধিপত্য বিস্তার ধরে রাখতে চর ,বাজার, বালুমহাল দখলে এসব অস্ত্র ব্যবহার করছে। 

আসন্ন নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হতে পারে তাই র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে, যোগ করেন কর্নেল সাজ্জাদ।

একাত্তর/এসি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর