খাগড়াছড়িতে জিপ ও বিএনপি কার্যালয়ে আগুন, সড়ক অবরোধের চেষ্টা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে সড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া রোডে জিপে আগুন দেওয়া হয়। 

জিপ গাড়ির মালিক মো. এমাজ উদ্দিন শাহীন জানান, প্রতিবেশীরা ও বাজারের নাইট গার্ড ফোন করে তাকে জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তার জিপে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাচ্ছেন। দুর্বৃত্তরা টায়ার জ্বালিয়েও রাস্তায় আগুন দেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. কায় কিসলুর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে জেলার গুইমারা উপজেলার দুই নম্বর হাফছড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী অভিযোগ করে বলেন, চলমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, শহরের পানখাইয়া পাড়া এলাকায় জিপ গাড়ি এবং গুইমারার হাফছড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করেন।

তিনি আরও জানান, দীঘিনালার সাত মাইল, মাটিরাঙ্গার রিচাং ঝর্ণা ও গুইমারার বুদং পাড়া এলাকায় দুর্বৃত্তরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিলো। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে জেলার সড়ক যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একাত্তর/এসি
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে পুরো বাসটি পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে পৌর শহরের মহাজনপাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর উপজেলার দুটি ইউনিয়নের মধ্যবর্তী চেঙ্গী নদীর বিজিতলা ঘাটে চরম দুর্ভোগ লাঘবে নিজেদের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করেছেন এলাকাবাসী। স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন...
বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাস অর্থাৎ ধ্যান, সাধনা ও সংযম শেষে খাগড়াছড়িতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা...
খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
নেত্রকোনায় হরতাল কর্মসূচির মধ্যে রেললাইনে আগুন দেওয়া, আন্তনগর ট্রেনের বগিতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের...
মানিকগঞ্জে পার্কিং করা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে...
বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়া ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা...
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর