অশান্ত চট্টগ্রাম মহানগরী, এবার চাঁদা দাবিতে যুবক খুন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

সম্প্রতি অশান্ত হয়ে উঠেছে চট্টগ্রাম মহানগর। প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা, ওই ঘটনার ২৪ ঘণ্টা না পার হতেই আবারও একই স্থানে গোলাগুলি; ঠিক এরপরই নগরীতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর খবর এলো। পরিবার বলছে, দাবি করা চাঁদা না পেয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর হালিশহরের মাইজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে ওই যুবক খুন হন।

তার নাম মোহাম্মদ আকবর (৩৬)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় জানান, রাতে কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে আকবরকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। কিছুক্ষণ পরই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন জোসনা বেগম জানান, আকবর দীর্ঘদিন ধরে এলাকায় একটি সমিতি চালাতেন এবং স্থানীয়ভাবে টাকা লেনদেনের কাজ করতেন। তার দাবি, এ নিয়ে কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিলো। তা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। 

সিএমপির হালিশহর থানার অফিসার ইনচার্জ জাহিদ কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর