শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ায় ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম

ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।

রায় ঘোষণার পর এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে সোমবার (১৭ নভেম্বর) দিনগত মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, মুহাম্মদ লাভলু মোল্লাহকে ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং শিক্ষার্থীরা শাহবাগ থানায় সোপর্দ করে।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, সে (লাভলু মোল্লাহ) শেখ হাসিনার রায়ের পরে বলেছে, ‘আই ডোন্ট কেয়ার’। সে যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

লাভলু মোল্লাহকে প্রায় ৪ মাস আগে ফাইলে কারচুপি করার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও গণমাধ্যমকে জানান তিনি।

 

একাত্তর/আরএ
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর