শিক্ষার্থীদের ভিসা জটে আধুনিকায়ন হচ্ছে, ছয় মাসেই পরিস্থিতির উন্নতি: জার্মান রাষ্ট্রদূত

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হয় আড়াই থেকে তিন বছর। দ্রুতই এ অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া এক সাক্ষাৎকারে ভিসার জন্য শিক্ষার্থী ও পরিবারকে দীর্ঘ অপেক্ষা করতে হয় বলে স্বীকার করেছেন ড. রুডিগার।

তিনি বলেন, জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হলে কোন অবস্থাতেই শিক্ষার্থীদের বছরের পর বছর অপেক্ষায় রাখা উচিত নয়। আমরা দ্রুতই এ সমস্যা সমাধানে কাজ করছি।

তিনি উল্লেখ করেন, দক্ষতা বাড়ানো ও জনবল বৃদ্ধির পাশাপাশি ভিসা প্রক্রিয়া আধুনিকায়নের কাজ চলছে।

আগামী ছয় মাসের মধ্যে পরিস্থিতির উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বলেন, বাংলাদেশ-জার্মানি সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হওয়ার পথে রয়েছে।

জার্মান রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক সম্পর্ক আরো গভীর করা, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং চলাচল সহজ হলে বাংলাদেশ-জার্মানি সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক।

বাংলাদেশের প্রবৃদ্ধি ও মধ্যবিত্ত শ্রেণি বাড়ছে এবং তরুণ ও দক্ষ জনশক্তি থাকায় বাংলাদেশ ব্যবসার জন্য আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ, মধ্য ও পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান হওয়ায় তা এই দেশকে বাড়তি সুবিধা দিচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে আনতে এবং সুযোগ খুঁজতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন।

একাত্তর/আরএ
অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা দেওয়ার নামে ভুয়া পরিচয়ে যোগাযোগের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। প্রতারক চক্রের কোনো ফাঁদে না পড়তে এবং লেনদেন করা থেকে বিরত...
আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর