পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান দুই দেশের রাষ্ট্রদূত। তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে নিজ নিজ দেশের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিদানে ভুটানের ঐতিহাসিক ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, কানেক্টিভিটি, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ স্পেশাল ইকোনমিক জোন’ স্থাপনের অগ্রগতি নিয়ে বিস্তারিত কথা বলেন তারা।

অন্যদিকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন, জ্বালানি ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী নেপালে সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রদূত ও নেপাল সরকারকে অভিনন্দন জানান। উভয় পক্ষই বাংলাদেশ-নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় রাষ্ট্রদূতের সঙ্গেই আঞ্চলিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্ক (SAARC) প্রতিষ্ঠার দূরদর্শী চিন্তার কথা স্মরণ করেন। বর্তমান প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করতে সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন শামা ওবায়েদ।

একাত্তর/আরএ
পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস বা ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সাহায্য বা সহযোগিতা চাওয়া হলে...
ভারতের নেতৃত্বে যদি রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরকিতা থাকে, তবে গঙ্গা পানিবণ্টনসহ যেকোনো জটিল সমস্যার সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি...
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত আসামিদের দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমান পরিবহন কেন্দ্র বা এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে জাতীয় বিমান বহর আরও বড়ো করার পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষ্য থেকে চাহিদামতো বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর