স্বাধীনতা দিবসে রাশিয়ার রাষ্ট্রদূতের শুভেচ্ছা, গভীর সম্পর্কের স্মৃতিচারণ

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, ২৬ মার্চ এ দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে।

শুভেচ্ছা বার্তায় রুশ রাষ্ট্রদূত উল্লেখ করেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ‘বিভাজন ও শাসন’ নীতির কারণে উপমহাদেশে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তা পরবর্তীতে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পথ প্রশস্ত করে। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এবং একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার শক্তিশালী আন্দোলনের সূচনা করে। এই সংগ্রামের মূলে ছিল ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা এবং আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা।

স্বাধীনতার পর বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, বিশেষ করে বস্ত্রখাতে বাংলাদেশ আজ বিশ্বনেতৃত্ব প্রতিষ্ঠা করেছে। এমনকি কোভিড-১৯ মহামারির মতো বৈশ্বিক সংকটেও দেশটি উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে।

তিনি সুন্দরবন ও রিকশা পেইন্টিংয়ের মতো বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতির কথাও উল্লেখ করেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আজ ‘গ্লোবাল সাউথ’-এর একটি শক্তিশালী কণ্ঠস্বর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই লক্ষাধিক শান্তিরক্ষী মোতায়েন করে দেশটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

ঐতিহাসিক সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন ১৯৭২ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর একটি। স্বাধীনতার পর সোভিয়েত বিশেষজ্ঞরা বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন ও চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণ কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন।

বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রকল্প ও পারস্পরিক লাভজনক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে। পরিশেষে তিনি বাংলাদেশের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

একাত্তর/আরএ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর