গণভোট নিয়ে আইনের পর প্রস্তুতি শুরু হবে: সিইসি

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

একইদিনে গণভোট এবং সংসদ নির্বাচন আয়োজন করতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ইসিকে চিঠি দেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণভোট নিয়ে আইনের পর প্রস্তুতি শুরু হবে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সিইসি পুরোপুরি প্রস্তুত বলেও জানান সিইসি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন’ আয়োজিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে যোগ দিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, একইদিনে গণভোট এবং সংসদ নির্বাচন আয়োজন করতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ইসিকে চিঠি দেয়া হয়েছে।

অন্যদিকে গণভোট প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা চ্যালেঞ্জ। তবে আইন পাশ হলেই গণভোটের বিষয়ে প্রস্তুতি নিবেন তারা।

তিনি বলেন, নির্বাচন কমিশন শনাক্ত করেছে ২১ লাখ ভোটার মারা গেলেও তাদের নাম তালিকায় রয়ে গেছে। এগুলো বাদ দেয়া হবে।

‘অন্যদেশের লোকেরাও বিদেশে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে’, তাই যাচাই করা ছাড়া পাসপোর্ট দিয়ে পোস্টাল ভোটিংয়ের সুবিধা দেয়া যাবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

নির্ববাচনকালীন সময়ে পর্যবেক্ষক এবং গণমাধ্যম সিসি ক্যামেরার মতো ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন তিনি।

একাত্তর/আরএ
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
জাতির কাছে যে সব ওয়াদা ছিলো সে অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর