মৌসুমি সবজির সরবরাহ বাড়ছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শীতের প্রভাবে এক ধরনের ‘শিতলতা’ বিরাজ করছে। মৌসুমি সবজির ব্যাপক সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমছে মাছ ও মুরগির দাম। এদিকে, চাল, ডাল, আটা, তেল-চিনির মতো প্রধান খাদ্যপণ্যের দরও রয়েছে স্থিতিশীল অবস্থায়।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ ঢাকার বিভিন্ন পাইকারি বাজারগুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ প্রতিদিনই বাড়ছে। ফলে বাজারে দাম কমতির দিকে। ফুলকপি, শিম, লাউ, টমেটোসহ সব ধরনের সবজির দর এখন নিম্নমুখী।

এছাড়া সরবরাহ বাড়ায় ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকায় এবং ফার্মের ডিমের ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে চাষের শিং মাছ ৩০০ টাকার কমে এবং কই-পাঙাশ মাছ ২০০ টাকারও কমে কেনা যাচ্ছে।

মুদি পণ্যের ক্ষেত্রে চাল, ডাল, আটা, তেল এবং চিনির মতো প্রধান খাদ্যদ্রব্যের দর একরকম স্থিতিশীল রয়েছে। তবে, বাজারে সামগ্রিক স্বস্তি থাকলেও, এখনও পেঁয়াজের দামের ঝাঁজ রয়ে গেছে।

একাত্তর/আরএ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ‘স্বস্তি’ থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃষ্টির অজুহাতে আবারও রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সবজির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর