চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান ধর্মঘট

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে 'মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর' এর গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে আজও আন্দোলন করছেন শিক্ষকরা। 

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 

আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নড়াচড়া নেই। 

দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন উল্লেখ করে তারা জানান, এর আগেও বেশ কয়েকবার এজন্য আন্দোলন করেছেন। তবে এবার দাবি আদায় করেই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জানানো হয়, দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা।

শিক্ষকদের চার দফা দাবি হলো- 

১. এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে বিসিএস(মাধ্যমিক) পদসোপানসহ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন। 

২. ২০০১-২০১২ ব্যাচ পর্যন্ত সকল শিক্ষকবৃন্দের টাইমস্কেল-সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ প্রদান। 

৩. সকল শূন্য পদে সিনিয়র শিক্ষক, সহকারী প্রধানশিক্ষক, প্রধানশিক্ষক, জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি ও পদায়ন। 

৪. বিএড-এমএড পেশাগত ডিগ্রি অর্জনের জন্য অবিলম্বে ২-৩টি অগ্রিম বর্ধিত বেতনের মঞ্জুরি আদেশ প্রদান। 

আরবিএস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণতম শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন।
৪৭তম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে গতকাল সোমবার। অন্যদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। 
প্রাথমিক সহকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর