পাবনায় মহিলা দল থেকে বহিষ্কৃত দুই নেত্রী গ্রেপ্তার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দল বহিষ্কৃত দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মহিলা দল চাটমোহর উপজেলার বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে ইয়াসমিন আরা ওরফে বুড়ি সরকার (৪২) ও একই কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার বিএনপি নেতা ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পাবনা ম্যাজিস্ট্রেট আদালতের চাটমোহর থানার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তারের আদেশ ছিলো। দীর্ঘদিন পলাতক থাকায় বুধবার রাতে পৌর এলাকার মধ্য শালিখা ও বালুচর মহল্লায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুজনকেই আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ আগস্ট বিকাল ৫টার দিকে চাটমোহর পৌরসদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা বিএনপির একটি কর্মসূচিতে যোগ দিতে যান। 

সেই সময় পূর্বের বিরোধের জের ধরে বুড়ি সরকার ও রহিমা রেজা তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনায় তামান্না আজিজা বাদী হয়ে আটক দুই নেত্রীসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা করেন।

অন্যদিকে, রহিমা রেজা সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে গত ১ সেপ্টেম্বর তাকে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

এআরএস
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর