নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইডের বিস্ফোরণ, ছুটি ঘোষণা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলার টিপরদীতে অবস্থিত চৈতী কম্পোজিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সামুদা কেমিক্যালের কনটেইনার থেকে হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চৈতী কম্পোজিটের সুইং অপারেটর সানাউল্লাহ মিয়া বলেন, বিস্ফোরণের পর চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৯ হাজার কর্মীর মধ্যে অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়লে, হুড়োহুড়ি লেগে গেলে আমিসহ কয়েকজন আহত হয়। এরপর আমাদের সবকটি ইউনিটকে ছুটি দেওয়া হয়েছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, দাহ্য রাসায়নিক হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় ওভারলোড হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক দ্রব্য সংরক্ষণের যথাযথ পদ্ধতি অবলম্বন না করার সম্ভাবনা রয়েছে। এতে কোনো হতাহত না হলেও আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 

চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহা ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, হাইড্রোজেন পার অক্সাইড ওভারলোড হয়ে কিছু নিচে পড়ে যাওয়ায় বিস্ফোরণ হয়। এতে কোনো হতাহত হয়নি। সব ইউনিট ছুটি ঘোষণা করা হয়েছে।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
নারায়ণগঞ্জে মেঘনা নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর