দিল্লিতে পুতিনকে পেয়ে জড়িয়ে ধরলেন মোদী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানী নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী মোদী তার বাসভবনে প্রেসিডেন্ট পুতিনের জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন। এটি গত বছর জুলাই মাসে মোদীর মস্কো সফরের সময় পুতিনের আতিথেয়তার প্রতিদান স্বরূপ। ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিগত বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে খোলামেলা আলোচনা করবেন।

শুক্রবার, প্রেসিডেন্ট পুতিনকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর প্রধানমন্ত্রী মোদী এবং তার প্রতিনিধিদল হায়দারাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদলের জন্য একটি র্ওয়ার্কিং লাঞ্চের আয়োজন করবেন। এই হায়দারাবাদ হাউসেই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলন।

সূত্রের খবর অনুযায়ী, শীর্ষ সম্মেলনে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানিসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নতুন চুক্তি সই হতে পারে।

প্রেসিডেন্ট পুতিনের সফরের আগে অনুষ্ঠিত হয় ২২তম ভারত-রাশিয়া সামরিক ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকারি কমিশনের বৈঠক। এই বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।

অন্যদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ বলেন, দুই দেশ এক সুদৃঢ়, সময়-পরীক্ষিত বন্ধুত্বের দ্বারা আবদ্ধ, যা পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। এখানে আসার পথে গাড়িতে বিভিন্ন বিষয়ে আলোচনা করার সময় আমরা এই সাধারণ সিদ্ধান্তে পৌঁছেছি যে, রুশ এবং ভারতীয় জাতি অত্যন্ত গভীর ঐতিহ্যে আবদ্ধ।

সংবাদ সংস্থা এএনআইকে তিনি আরও বলেন, ভারতীয় মাটিতে আপনার (রাজনাথ সিং) সাথে আবারও দেখা করতে পেরে আমি আন্তরিকভাবে আনন্দিত। দিল্লিতে থাকার প্রথম মিনিট থেকেই আমাদের প্রতি যে আতিথেয়তা দেখানো হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। 

প্রেসিডেন্ট পুতিনের প্রায় ২৮ ঘণ্টার সফরে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ন’টায় তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর