নির্বাচনে যেই বিজয়ী হোক জাতির পাশে দাঁড়াবো: সড়ক ও সেতু উপদেষ্টা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম

আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের একটাই প্রত্যাশা, নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়। আগের মতো কেউ যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে। এখন নির্বাচনের সব বিষয়ই নির্বাচন কমিশন দেখবে।

সেতুর অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিভিন্ন কোন্দলের কারণে সেতু নির্মাণে বিলম্ব হয়েছে, এতে প্রকল্প ব্যয়ও বেড়েছে।

তিনি সেতুর দ্রুত ও সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। এই সেতু নির্মাণ হলে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং শিল্প, কৃষি ও সামাজিক যোগাযোগে গতি আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। সেতু নির্মাণে কোনো ধরনের ‘পুকুর চুরি বা নদী চুরি’ যাতে না হয়, সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বজায় রাখার আহ্বান জানান তিনি। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পের কাজ করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপর প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। আগামী বছরের জানুয়ারিতে সেতুর মূল নির্মাণকাজ শুরু হবে বলে জানানো হয়।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বাবুগঞ্জ-মুলাদী-হিজলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণ। বহুল প্রতীক্ষিত এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

একাত্তর/আরএ
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর