তৃতীয় বিয়ে সারলেন অপূর্ব, হানিমুনের সিদ্ধান্ত পরে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৩ পিএম

ফের বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়ায়। তবে, সবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় এখনি হানিমুনের পরিকল্পনা করেননি অপূর্ব।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিয়ের অনুষ্ঠান। জমকালো সেই আয়োজনে এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নবদম্পতির ছবি।

image


ছবিতে দেখা যাচ্ছে, লাল টকটকে শাড়ি আর গয়নাতে সেজেছেন শাম্মা। আর অপূর্ব পড়েছেন করেছেন পাঞ্জাবী-পায়জামা। বিয়ের স্টেজ সাজানো হয়েছে নানা ধারণের ফুলে।

বিয়ের সম্পন্ন হওয়ার পর অপূর্ব বলেন, আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনারা সবাই আমাদের নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।

image


তিনি আরও বলেন, আসলে হঠাৎ করেই বিয়ের আয়োজনটি সম্পন্ন হচ্ছে। পরিকল্পনা ছিল সবাইকে নিয়ে একসঙ্গে বিয়ের অনুষ্ঠান করবো। কিন্তু করোনার কারণে উভয় পরিবারের পরামর্শে কাটছাঁট করতে হয়েছে অনুষ্ঠান পরিকল্পনা। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ সুন্দরভাবে আমাদের সংসার জীবন এগিয়ে নিতে পারি। তবে শিগগিরই সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আছে আমার। আশা করছি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সেটিও সম্ভব হবে।

হানিমুন প্রসঙ্গে এই অভিনেতা গণমাধ্যমকে বলেন, আপাতত হানিমুন নিয়ে প্লান হয়নি। তার ওপরে করোনার কারণে বের হওয়ায় রয়েছে স্বাস্থ্য-ঝুঁকি। ভাবছি, কি করা যায়।

প্রসঙ্গত, এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

image


আরও পড়ুন: বাড়িওয়ালার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে: পরীমণি

এদিকে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব।


একাত্তর/আরএ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর