আওয়ামী লীগের আমলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন (জেআইসি) সেলে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও ১১ জন সাবেক-বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেবে।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শতশত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহ হিল আমান আজমী, মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।
পরে শেখ হাসিনাসহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা।
এ মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক ও পাঁচ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি।
এ মামলায় তিনজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এদিকে জুলাই-আগস্টে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চানখারপুলে ছয় জনকে হত্যায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ।
শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন: প্রেস সচিব
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো অধিদপ্তর