ধর্ম অবমাননার অভিযোগে যুবককে হত্যা, গাছে বেঁধে আগুন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। পরে তারা মরদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভালুকা  উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাস। পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু জেলার তারাকান্দা উপজেলায় রবি দাশের ছেলে।

স্থানীয়রা জানায়, ভালুকার ওই কারখানার শ্রমিক দিপুর বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে একদল লোকের পিটুনিতে তিনি গুরুতর আহত হন, পরে মারা যান। ক্ষুব্ধ জনতা দিপুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া সাংবাদিকদের জানান, নিহত শ্রমিক ওই এলাকায় ভাড়া থাকতে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধর্ম অবমাননার অভিযোগ তাকে হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

একাত্তর/এসি
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় একটি দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারা বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিরো। আমার প্রশ্ন- ২০০১ থেকে ২০০৬ সাল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর