ডিসেম্বরে ২০ কিলোমিটার বাস র‍্যাপিড ট্রানজিট এর উদ্বোধন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩০ পিএম

দেশের তিন মেগা প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল ও কর্নফুলী টানেলের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) উন্নয়ন প্রকল্পও আগামী বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল দশটায় টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। 

বিআরটি প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬টি ফ্লাইওভার ও ২৫টি বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘন্টায় উভয়দিকে বিশ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। 

এছাড়া এই করিডোরে দুইটি সংরক্ষিত বিআরটি লেন, চারটি মিক্সড ট্রাফিক লেন, দুইটি অযান্ত্রিক লেন, পথচারীদের জন্য ফুটপাতের ব্যবস্থাও থাকবে। 

হাউজবিল্ডিং থেকে চেরাগআলী পর্যন্ত ৪.৫ কিলোমিটার এলিভেটেড অংশ সেতু বিভাগ বাস্তবায়ন করছে, বাকী অংশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ করছে।

আরও পড়ুন: দেশে ফিরলেন বৈরুত বিস্ফোরণে সঙ্কটে পড়া ১৮ অভিবাসী

এসময় মন্ত্রী বলেন, এই প্রজেক্টটি জনগণের জন্য অনেক বিড়ম্বনা ও ভোগান্তির কারণ হয়েছে। এই সড়কের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো ছিল না। যে কারণে বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছেছে। আমি আশা করি এই ভোগান্তির শেষ বর্ষা এটাই। সড়কের নিচের দিকে যেহেতু আর কাজ নেই, তাই ভোগান্তির অবসান হবে বলে আশা করছি। 

প্রকল্পের অগ্রগতি ৬৩ শতাংশ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই মন্ত্রী আরও বলেন, বহুল প্রত্যাশিত মেগা প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল, কর্নফুলী টানেলেসহ অন্যান্য মেগা প্রকল্পের সঙ্গে আগামী ডিসেম্বর নাগাদ এই বিআরটিএ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করতে পারবেন, আমরা সেই প্রতীক্ষায় আছি। 

এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, প্রধান প্রকৌশলী সবুর খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সবুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন। 


একাত্তর/আরএইচ

নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। 
ফরিদপুরে বাসচালক শামসু মোল্লাকে (৬২) হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির ৪০০ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী-৫ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সুষ্ঠু নির্বাচন ও সঠিক ফল নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচনী প্রচারে কোনো বাধা পাচ্ছেন না বলে জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের স্বতন্ত্র ও বিরোধীদলের প্রার্থীরা। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর