কেমন চলছে কাদেরের আসনে ভোটের প্রচার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম

সুষ্ঠু নির্বাচন ও সঠিক ফল নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচনী প্রচারে কোনো বাধা পাচ্ছেন না বলে জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের স্বতন্ত্র ও বিরোধীদলের প্রার্থীরা। 

তারা বলছেন, প্রতিদ্বন্দ্বি ও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ওবায়দুল কাদেরের সহযোগিতা পাচ্ছেন তারা।

ওবায়দুল কাদেরের মতো নৌকার হ্যাভি ওয়েট প্রার্থীর সঙ্গে ভোটের মাঠে নেমে আলোচনায় সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাকিল। লিফলেট বিলি করে চালাচ্ছেন ভোটের প্রচার। তার কর্মীদের দাবি, এলাকার ছেলেকেই তারা এবার সংসদে পাঠাতে চান। 

পেশায় আইনজীবী শাকিল মাহমুদ চৌধুরী মিতুল বলেন, সংসদে আইন প্রণেতা হিসেবে ভূমিকা রাখতে চাই। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওবায়দুল কাদেরের প্রশংসা করে তিনি বললেন, ভোটের মাঠে এখন পর্যন্ত বিনা বাধায় প্রচার চালিয়ে যাচ্ছেন।

ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বির তালিকায় আছেন আরেক তরুণ ব্যারিস্টার খাজা তানভীর। লাঙলের এই প্রার্থীর সমর্থকরা বলছেন, শিক্ষিত তরুণরা রাজনীতিতে এলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে। 

তানভীর বলেন, প্রচারে বাধার কোনো অভিযোগ নেই। তবে ভোটের ফল নিয়ে শঙ্কা আছে। 

এদিকে ভোটের পরিবেশ ভালো আছে বলেও জানান, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সামসুদ্দোহার। তার মতে, এখানে কোনো সংঘাতের শঙ্কা নেই। 

অপরদিকে নতুন আর দুর্বল প্রার্থীদের সামনে অনেকটা নির্ভার নৌকার প্রার্থী ওবায়দুল কাদের। প্রচারেও তিনিই এগিয়ে। 

ভোটের পরিবেশ আর প্রতিদ্বন্দ্বি চার প্রার্থী নিয়ে তিনি বলেন, দলের নেতাকর্মীদের দেশের জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। সামনে ভালো দিন আসছে।

কবিরহাট আর কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে নোয়াখালী পাঁচ আসন। জাসদ,জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট প্রার্থী পাঁচজন। আর ভোটার প্রায় সাড়ে চার লাখ। 

 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর