ক্রিকেট যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। তার ডেপুটি হিসেবে থাকছেন ওপেনার জাওয়াদ আবরার।

শুক্রবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। 

গত মাসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নেওয়া বাংলাদেশ যুব দল থেকে একটি পরিবর্তন হয়েছে। পেসার মোহাম্মদ সবুজের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আল ফাহাদ। এছাড়া বাকি ১৪ জন এশিয়া কাপ দলে ছিলেন।

আগামী ১৫ জানুয়ারি যৌথভাবে জিম্বাবুয়ে-নামিবিয়ায় শুরু হবে ১৬ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ । আসন্ন আসরে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।

১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৩ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারারেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

এরপর প্রত্যেক গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩ ও ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত একবার যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ এবং ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার এবং মোহাম্মদ সবুজ।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর