ইরানের বর্তমান নেতৃত্বের পতন দেখছেন জার্মান চ্যান্সেলর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ মঙ্গলবার বলেছেন, তিনি ধারণা করছেন ইরানের বর্তমান নেতৃত্ব তাদের শেষ দিন বা সপ্তাহগুলো পার করছে। দেশটিতে বর্তমানে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইরানে শুরু হওয়া এই বিক্ষোভ মূলত চরম অর্থনৈতিক দুর্দশার অভিযোগ থেকে শুরু হলেও, পরবর্তীতে তা ইসলামি প্রজাতন্ত্রের ধর্মীয় শাসনব্যবস্থার পতনের দাবিতে রূপ নিয়েছে।

বর্তমানে ভারত সফরে থাকা মার্জ ইরানের নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমি মনে করি আমরা এখন এই শাসনের শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি।

তিনি আরও বলেন, যখন কোনো শাসনব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, তখন কার্যত তাদের সময় ফুরিয়ে আসে। সাধারণ মানুষ এখন এই শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

মার্জ জানান যে, ইরান পরিস্থিতি নিয়ে জার্মানি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। একই সঙ্গে তিনি তেহরানকে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানান। তবে ইরানের সঙ্গে জার্মানির বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্কের মুখে পড়বে।

নানা কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও জার্মানি ইরানের সঙ্গে সীমিত বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, যা বার্লিনকে ইইউর মধ্যে তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে।

মঙ্গলবার রয়টার্সের দেখা ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১১ মাসে ইরানে জার্মান রপ্তানি ২৫ শতাংশ কমে ৮৭১ মিলিয়ন ইউরোতে (১.০২ বিলিয়ন ডলার) দাঁড়িয়েছে, যা জার্মানির মোট রপ্তানির মাত্র ০.১ শতাংশেরও কম।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর