বাংলাদেশের আবেদন যে যুক্তিতে নাকচ করলো আইসিসি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে আইসিসি। এক বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হবার পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতির মাধ্যমে তাদের অবস্থানের কারণ ব্যাখ্যা করেছে।

আইসিসি জানিয়েছে, বিসিবির নিরাপত্তা উদ্বেগ নিরসনে তারা গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছে। আইসিসি’র মুখপাত্রের মতে, কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এবং ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ পরিকল্পনা বাংলাদেশের সাথে শেয়ার করা হয়েছে।

মুখপাত্র আরও জানান, আইসিসি’র স্বাধীন নিরাপত্তা প্রতিবেদনে বাংলাদেশের জন্য ভারতে কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ হুমকির প্রমাণ পাওয়া যায়নি। আয়োজক দেশের নিরাপত্তা নিশ্চয়তা এবং টুর্নামেন্টের শর্তাবলী ২০টি অংশগ্রহণকারী দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য।

আইসিসি তাদের বিবৃতিতে বিসিবির অনড় অবস্থানের সমালোচনা করেছে। মুখপাত্র বলেন, বিসিবি একটি ‘বিচ্ছিন্ন ও সম্পর্কহীন’ ঘটনাকে বিশ্বকাপের সাথে যুক্ত করেছে। একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণ সংক্রান্ত একটি বিষয়কে অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে বলে আইসিসি মনে করে, যার সাথে বিশ্বকাপের নিরাপত্তার কোনো যোগসূত্র নেই।

আইসিসি পরিষ্কার জানিয়েছে, কোনো সুনির্দিষ্ট বড় ঝুঁকির প্রমাণ ছাড়া ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এর পেছনে তারা বেশ কিছু কারণ উল্লেখ করেছে। এক, লজিস্টিক জটিলতা- সূচি পরিবর্তন করলে অন্য দল এবং বিশ্বজুড়ে দর্শকদের জন্য বড় ধরনের ভোগান্তি ও সূচিগত জটিলতা তৈরি হবে।

দ্বিতীয়ত নিরপেক্ষতা রক্ষা- একটি দেশের জন্য নিয়ম শিথিল করলে তা আইসিসি-র নিরপেক্ষতা ও স্বচ্ছতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

আইসিসি জানিয়েছে, বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় এবং অভিন্ন মানদণ্ড বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারা । যেহেতু নিরাপত্তা প্রতিবেদনে কোনো বড় ঝুঁকির সংকেত নেই, তাই বাংলাদেশের দাবি মেনে ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই।

এখন দেখার বিষয়, আইসিসির এই কঠোর অবস্থানের পর বিসিবি এবং বাংলাদেশ সরকার তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনে কি না। অন্যথায়, আসর থেকে বাংলাদেশের বাদ পড়ার শঙ্কা আরও প্রবল হলো।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর