এআই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, বিকাশ নম্বর প্রসঙ্গে জামায়াত আমির

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

জনগণের মতামতকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিকাশ নম্বর চাওয়ার যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দল নিজেদের লোক দিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও ছড়িয়ে জামায়াতের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।

দুই দিনের উত্তরবঙ্গ সফরে রওনার পূর্বে শুক্রবার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১০ টাকা কেজি চালের প্রতিশ্রুতির মতো একটি দল এখন নির্বাচিত হওয়ার আগেই বিভিন্ন কার্ড ও ফ্ল্যাট বিলিয়ে বেড়াচ্ছে।

২৩ ও ২৪ তারিখ উত্তরের আটটি জেলায় জামায়াত জোটের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি।

দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে দেশ এক প্রকার চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে এবং অর্থনীতিতে বিশাল ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। এমতাবস্থায় যে দলই পরবর্তী সরকার গঠন করবে, তাদের জন্য দেশ পরিচালনা একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর