এনআইডি ও বিকাশ নম্বর যারা নিচ্ছে তারাও ‘ভোট ডাকাত’: তারেক রহমান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

বিগত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতদের মতো যারা ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে এবং প্রবাসীদের ব্যালট দখল করছে, তাদের সঙ্গে পুরনো ভোট ডাকাতদের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর চারটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাচরুখী আনোয়ারা বেগম ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী প্রচারণার সপ্তম সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার তাগিদ দেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে অতি দরিদ্র মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ করে দেওয়া হবে।

এছাড়া তিনি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি উল্লেখ করেন, গত ১৫ বছর মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। রাষ্ট্র মেরামত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বেকারদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন শিল্প গড়ে তুলতে হবে।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর