ভাষানটেকে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে মুফতি মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ভাষানটেকের বিআরবি মাঠে এ জনসভা শুরু হয়।

সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমান সভামঞ্চে আসার পর দলের নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিব কীসে, ধানের শীষে’, ‘লাগারে লাগা, ধান লাগা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

রাতে এ মঞ্চ থেকেই দেশবাসীর উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

ভাষানটেক থানা বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় সভাপতিত্ব করছেন থানা বিএনপির আহ্বায়ক কামাল মাহমুদ।

এদিকে এ জনসভাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে জনসভাস্থলে জমায়েত হতে থাকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বিএনপির নেতা-কর্মীরা হলুদ টুপি মাথায় দিয়ে ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুনসহ দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল।

সাত জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান।

আরবিএস
ঢাকা মহানগরের যানজট নিরসনে নির্মাণাধীন অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের (ইনার সার্কুলার রিং রোড) কাজ দ্রুত শেষ করতে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ধানমন্ডি এবং গুলশান-বনানী লেকগুলো দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর