উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

উত্তরবঙ্গকে এতকাল অবহেলা করে ‘সৎ মায়ের মতো’ আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর ঘোষণা দেন।

মঞ্চে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গ গরিব নয়, একে গরিব করে রাখা হয়েছে। আমরা উত্তরবঙ্গকে আর বেকার দেখতে চাই না। প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চাই।

তিনি ভারসাম্যপূর্ণ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এখন থেকে উন্নয়ন টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, বরং তেঁতুলিয়া থেকে টেকনাফ হিসেবে গণ্য করা হবে।

নদীগুলোর দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর নেয়ামত নদীগুলোকে খুন করা হয়েছে। একটি পক্ষ শুধু নির্বাচনের আগে নদী নিয়ে কথা বলে, পরে আর খোঁজ থাকে না। আমরা এমন রাজনীতি ঘৃণা করি।

১০ দলীয় জোট সরকার গঠন করলে পাঁচ বছরে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া হবে এবং নদীগুলোর জীবন ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

উন্নয়নের অর্থের উৎস সম্পর্কে জামায়াত আমির বলেন, পঞ্চগড়েও মেডিকেল কলেজ করা হবে। প্রশ্ন আসতে পারে এত টাকা কোথায় থেকে আসবে? যারা এতদিন দেশ থেকে টাকা পাচার করেছে, তাদের পেটের ভেতর থেকে সেই টাকা বের করে আনা হবে।

জুলাই যোদ্ধাদের ঋণ পরিশোধের অঙ্গীকার করে তিনি বলেন, আমাদের কাছে কোনো কার্ড নেই, জনগণই আমাদের কার্ড।" এ সময় তিনি হুঁশিয়ারি দেন যে, জনগণের ভোট কেউ ডাকাতি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে রুখে দিতে হবে।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর