আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতেও ধাক্কা খেলো বিসিবি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে আইসিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে সুর নরম করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইনি লড়াইয়ের মাধ্যমে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার যে শেষ চেষ্টা বিসিবি করেছিল, তাতেও পানি ঢেলে দিল আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)। বিসিবির করা আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে সংস্থাটি। খবর পিটিআই।

গত ২১ জানুয়ারি আইসিসি বোর্ড সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে ভোটাভুটি হয়। সেখানে বাংলাদেশ ও পাকিস্তান বাদে বাকি সব সদস্য দেশ ভারতের পক্ষে ভোট দেয়।

১২-২ ব্যবধানে এই ভোটাভুটিতে হেরে যাওয়ার পর বাংলাদেশের সামনে ভারতে গিয়ে খেলা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আইসিসি এই সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও বিসিবি তাদের ‘নিরাপত্তাজনিত’ কারণে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় থাকে।

বিসিবি চেয়েছিল আইসিসির মূল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) মাধ্যমে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। কিন্তু ডিআরসি তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, আইসিসির আইন অনুযায়ী বোর্ডের নেয়া কোনো নীতিগত সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার এখতিয়ার এই কমিটির নেই। ফলে বিসিবির চিঠিটি আইনগতভাবে ধোপে টেকেনি।

বিসিবি শুরু থেকেই দাবি করে আসছিল, তারা বিশ্বকাপ বর্জন করতে চায় না, বরং নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। কিন্তু আইনি এবং প্রশাসনিক- উভয় পথেই হারের পর বিসিবি এখন চরম কোণঠাসা।

যেহেতু বাংলাদেশ ভারতের বিমানে উঠতে রাজি নয়, তাই আইসিসি ইতোমধ্যেই স্কটল্যান্ডকে প্রস্তুত থাকার সংকেত দিয়েছে। পাশাপাশি আইসিসি চেয়ারম্যান জয় শাহর কঠোর অবস্থানের কারণে বিসিবি বড় ধরনের আর্থিক জরিমানা বা আইসিসি ইভেন্ট থেকে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

এআরএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর