জাল সনদে বিসিএস ক্যাডারে চাকরি, তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) জাল সনদ দাখিলের মাধ্যমে বিসিএস ক্যাডারের চাকরি গ্রহণের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে দুইজন বিসিএস প্রশাসন ও একজন বিসিএস পররাষ্ট্র ক্যাডারে কর্মকরত। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। 

দুদক জানায়, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুকান্ত কুন্ডু জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে সনদ যাচাইয়ে তার দাখিলকৃত অবতীর্ণ সনদটি জাল বলে প্রমাণিত হয়।

একই ধরনের অভিযোগে ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবু সালেহ মো. মুসা এবং ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সঞ্জয় দাসের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা উভয়েই জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএস-এ আবেদন করেন এবং পরবর্তীতে সনদ যাচাইয়ে তা জাল বলে প্রমাণিত হয়।

দুদক বিধিমালা ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় সংস্থাটি। সূত্র- বাসস।  

আরবিএস
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
চলতি বছরের প্রথম তিন মাসে দেশে ও দেশের বাইরে প্রায় আড়াই হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ (অনুসন্ধান) পদত্যাগ করেছেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর