নির্বাচনে স্বচ্ছ ফলাফল ও অবাধ প্রচারণা চায় জাতিসংঘ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর স্বাধীনভাবে প্রচারণা চালানোর সুযোগ এবং নির্বাচনের ফলাফল স্বচ্ছ দেখতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তার মুখপাত্র স্টেফেন ডুজারিক।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে একাত্তর টেলিভিশনের কূটনৈতিক প্রতিবেদক জানতে চান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো বিশেষ বার্তা আছে কি না।

জবাবে স্টেফেন ডুজারিক বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারে এবং নির্বাচনের ফলাফল যেন স্বচ্ছ হয়। সেই সঙ্গে নির্বাচনের সেই ফলাফলকে যেন সম্মান জানানো হয়।

একাত্তর টেলিভিশনের কূটনৈতিক প্রতিবেদক আবু সুফিয়ান

এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের চেষ্টার কোনো কমতি নেই। তিনি উল্লেখ করেন, বর্তমান মহাসচিব দীর্ঘ ১০ বছর রিফিউজি বিষয়ক হাই-কমিশনার ছিলেন, তাই শরণার্থী বিষয়টি তার হৃদয়ের খুব কাছের। তবে কোনো মহাসচিবের একার পক্ষে শরণার্থীদের জোর করে ফেরত পাঠানো সম্ভব নয়।

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে ফেরার পরিবেশ তৈরিতে কাজ চলছে জানিয়ে ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ বিষয়টি নিয়ে আসিয়ানসহ অন্যদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি যাতে মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী রাজনৈতিক পরিবেশ তৈরি করা যায়।

একাত্তর/আরএ
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর