ডাকযোগে সরাসরি ইসিতে ভোটগণনার বিবরণী প্রেরণের নির্দেশ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারগণ কর্তৃক ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সকল রিটার্নিং অফিসারদেরকে দেয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফার বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র হতে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী ১(এক) কপি প্রেরণ করবেন।

এক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত বিশেষ খামের মাধ্যমে সাধারণ ভোটকেন্দ্র হতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনার বিবরণী (ফরম-১৬) ও গণভোটের ভোট গণনার বিবরণী (ফরম-৩) এবং পোস্টাল ব্যালট পেপার গণনা কেন্দ্র হতে পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোট গণনার বিবরণী (ফরম-১৬ক) ও গণভোটের পোস্টাল ব্যালট পেপার গণনার বিবরণী (ফরম-৪) প্রেরণ করবেন। সেজন্য প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে ১(এক)টি করে বিশেষ খাম সরবরাহ করতে হবে। ইতোমধ্যে এ বিশেষ খাম নির্বাচন কমিশন সচিবালয় হতে সংশ্লিষ্ট জেলায় সরবরাহ করা হয়েছে।

ভোট গণনার বিবরণী যথাযথভাবে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসারগণ উক্ত ভোট গণনার বিবরণী বীমাকৃত ডাকযোগে অথবা রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করবেন এবং প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস হতে প্রাপ্তি স্বীকারও গ্রহণ করবেন। তবে তার জন্য প্রিজাইডিং অফিসার কর্তৃক অগ্রিম ডাকমাশূল পরিশোধ করার প্রয়োজন নেই অর্থাৎ প্রিজাইডিং অফিসারের উক্ত ভোটগণনার বিবরণী প্রেরণ করার জন্য নির্ধারিত খামে কোন স্ট্যাম্প সংযোজনের প্রয়োজন হবে না। প্রয়োজনীয় ডাক মাশুল ডাক বিভাগকে ‘বুক এডজাস্টমেন্ট’ এর মাধ্যমে পরিশোধ করা হবে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার সুস্পষ্টভাবে নির্দেশনা দিবেন।

প্রিজাইডিং অফিসারগণ জেলা উপজেলার প্রধান পোস্ট অফিসে অথবা ভোটকেন্দ্রের নিকটতম সুবিধাজনক অন্য কোন পোস্ট অফিসসমূহে উক্ত ভোটগণনার বিবরণী পোস্ট করবেন।

ভোটগ্রহণের দিন উক্ত পোস্ট অফিসসমূহ সারা রাত প্রয়োজনবোধে পরদিন সকাল পর্যন্ত খোলা রেখে এবং তৎপরবর্তীতে অফিস সময়ের মধ্যে ডাকযোগে ভোটগণনার বিবরণী প্রেরণের বিশেষ খাম যাতে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা যায় তার জন্য নির্বাচন কমিশন সচিবালয় হতে ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য সকল রিটার্নিং অফিসারদের অনুরোধ করা করা হয়েছে।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর