বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

যে যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবালের আয়োজনে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারলে তারা স্বাভাবিক মানুষের মতো সমাজে চলাফেরা করতে পারবেন। তারাও সমাজেরই অংশ এবং তাদের ভেতরে অনেক প্রতিভা রয়েছে।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান সিএসএফ গ্লোবালের উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশু-কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করতে পরিকল্পিত রাজনীতির প্রয়োজন রয়েছে, যাতে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

হুইল চেয়ার বিতরণের আগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তাদের বক্তব্য দেন এবং শেষে গান পরিবেশন করেন। 

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তারেক রহমান জুম্মার নামাজ আদায়ের জন্য বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে যান। সেখান থেকে তাঁর রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

আরবিএস
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় অন্তত এক হাজার বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সার্বিক...
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২৫ জনকে আদালতের মাধ্যমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর