আদর্শে মুগ্ধ হয়ে জামায়াতে যোগ দিলেন পাঁচ হিন্দু যুবক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঁচ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী সভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম নতুন সদস্যদের মালা পরিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগ দেওয়া যুবকরা হলেন— শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজিব রায় এবং শ্রী রাজকুমার। তারা সবাই শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুল পাড়া গ্রামের বাসিন্দা।

যোগদানের পর অনুভূতি ব্যক্ত করে ওই যুবকরা বলেন, বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে জামায়াতের আদর্শ তাদের ভালো লেগেছে। দলটির কথা এবং কাজের সঙ্গে মিল পেয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে জামায়াতের সঙ্গেই রাজনীতি করতে চান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর বাংলাদেশে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করছে, জামায়াতের হাত ধরেই সেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে এনসিপির যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনসহ উপজেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে, সেটি এখন আইনগতভাবে প্রতিষ্ঠিত সত্য বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর