কারাবন্দী সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

দিনাজপুর জেলা কারাগারে বন্দী সাবেক পানিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন (৮৬) মারা গেছেন। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকাল ৯টার দিকে কারাগারের ভেতর তিনি মাথাঘুরে পড়ে যান। দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডা. অনুপম পাল তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাংবাদিকদের জানান, রমেশ চন্দ্র সেন এই কারাগারে ডিভিশনপ্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন। গত ১৭ আগস্ট গ্রেপ্তারের পর থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিলো।

রাজনৈতিক জীবন ও গ্রেপ্তার রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে মোট পাঁচবার (১৯৯৭ সালের উপনির্বাচনসহ ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪) সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর ১৭ আগস্ট নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দী ছিলেন।

মরহুমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর