আমিরাতকে উড়িয়ে কিউইদের ১০ উইকেটের জয়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে জয়টি নিউজিল্যান্ডের কাছ থেকে প্রত্যাশিত ছিল, সেটিই তারা করে দেখিয়েছে অত্যন্ত দাপটের সাথে। মঙ্গলবার ভারতের চেন্নাইতে ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়েই ২৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে কিউইরা, সেই সঙ্গে গড়েছে বিশ্বরেকর্ডও।

ওপেনিং জুটিতে ফিন অ্যালেন ও টিম সেইফার্টের অবিচ্ছিন্ন ১৭৫ রানের এই পার্টনারশিপটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যে কোনো উইকেটে যে কোনো দলের জন্য সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে আমিরাতের দুই অভিজ্ঞ ব্যাটার মুহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু দুর্দান্ত ব্যাটিং করেন। দ্বিতীয় উইকেটে তাদের ১০৭ রানের জুটিটি টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের দলের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। ওয়াসিম ৪৫ বলে ৬৬ এবং শারাফু ৪৭ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস খেলেন। তাদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আরব আমিরাত।

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খাবি খাওয়া নিউজিল্যান্ডের বোলাররা এদিন আমিরাতের বিপক্ষেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। বিশেষ করে গ্লেন ফিলিপসকে দিয়ে ১৮তম ওভার করানোর সিদ্ধান্তটি ছিল বেশ অদ্ভুত। অভিজ্ঞ পেসার জ্যাকব ডাফির দুই ওভার হাতে থাকার পরও ফিলিপসকে বোলিংয়ে আনা হয়, এবং সেই এক ওভারেই তিনি ২৭ রান দের। তবে ম্যাট হেনরি ৩৭ রানে ২ উইকেট নিয়ে কিছুটা রাশ টেনে ধরেন।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। পাওয়ার প্লের ৬ ওভারেই তারা স্কোরবোর্ডে ৭৮ রান তুলে ম্যাচটি একতরফা করে দেন। ফিন অ্যালেন ৪৬ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন।


আগের ম্যাচে আফগানদের বিপক্ষে দ্রুত আউট হলেও এদিন তিনি ছিলেন অনেক বেশি সতর্ক। আমিরাতের স্পিনার হায়দার আলীর বিপক্ষে ঝুঁকি না নিয়ে বরং পেসারদের ওপর চড়াও হয়ে তিনি ইনিংস সাজান।

অন্যদিকে টিম সেইফার্ট খেলেন বিধ্বংসী এক ইনিংস। মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা সেইফার্ট শেষ পর্যন্ত ৪৮ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল দৃষ্টিনন্দন সব রিভার্স হিট।

এই দুই ব্যাটারের তাণ্ডবে ১৬তম ওভারেই জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। এই জয়ের ফলে গ্রুপ অফ ডেথে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সুপার এইটের দৌড়ে শক্ত অবস্থানে রইল নিউজিল্যান্ড।

এআরএস
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়লো মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষ ষোলোয় ওঠার স্বপ্নও জিইয়ে রাখলো আফ্রিকার প্রতিনিধিরা। 
ফুটবল বিশ্বকাপের জি-গ্রুপের লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে মিশর ও নিউজিল্যান্ড। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি কেউই, তাই ভ্যাঙ্কুবারের এই...
মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে যখন গ্যালারির ৭০ হাজার দর্শককে উন্মাদনায় ভাসিয়েছে ইরান, ঠিক তখনই মাঠের বাইরের এক চরম নোংরা ও বৈষম্যমূলক রাজনীতির শিকার হলো ‘টিম মেল্লি’।...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর