বনানীতে তারেক রহমানের ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

অসুস্থ ও অসহায় প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে এই ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক।

উদ্বোধনের পর তারেক ক্লিনিকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রাণীদের চিকিৎসায় নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেন।

বাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্লিনিকে যেকোনো অসুস্থ প্রাণীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা দেওয়া হবে।

উল্লেখ্য, প্রাণীদের কল্যাণে এটি তারেক রহমানের প্রথম উদ্যোগ নয়। এর আগে তার পৃষ্ঠপোষকতায় প্রাণীদের দ্রুত উদ্ধার ও হাসপাতালে স্থানান্তরের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছিল। অবলা প্রাণীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষায়িত ক্লিনিকটি যাত্রা শুরু করেছে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল।
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষে ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দুটি বৃহৎ ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ (RoboSub 2026, USA)--এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
জাতীয় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর