ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ এএম

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কারচুপি ও টেম্পারিংয়ের অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার পর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে কথা বলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, মিডিয়ার মাধ্যমে ফলাফল ম্যানিপুলেশন এবং টেম্পারিং করার চেষ্টা চলছে। তিনি বলেন, কুড়িগ্রাম-২ আসনে তাঁদের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পরও একটি নির্দিষ্ট দল ‘মব’ তৈরি করে ফলাফল পরিবর্তনের চেষ্টা করছে।

নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কমিশনকে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।

এসময় ঢাকা-৮ আসনের উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, বাতিল হওয়া ভোট গণনা করে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার অপচেষ্টা চালানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন, এনসিপি তাদের সহায়তা করবে। তবে সেই বিজয় অবশ্যই স্বচ্ছ প্রক্রিয়ায় হতে হবে। স্পষ্ট কারচুপির এসব অভিযোগ নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান দলের নেতারা।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর