হাসনাত-আখতারসহ এনসিপির ছয় প্রার্থীর জয়ের দাবি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর দলের ভেরিফাইড ফেসবুক পেজে আলাদা বার্তার মাধ্যমে ছয়জন প্রার্থীর বেসরকারিভাবে বিজয়ী হওয়ার দাবি করেছে দলটি।

বিজয়ী প্রার্থীরা হলেন: ১. নাহিদ ইসলাম: দলের আহ্বায়ক (ঢাকা-১১ আসন)। ২. আখতার হোসেন: দলের সদস্য সচিব (রংপুর-৪ আসন)। ৩. হাসনাত আবদুল্লাহ: দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক (কুমিল্লা-৪ আসন)। ৪. আব্দুল হান্নান মাসউদ: যুগ্ম মুখ্য সমন্বয়ক (নোয়াখালী-৬ আসন)। ৫. জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪ আসন)। ৬.  ড. আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-২)।

এর মধ্যে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে লড়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। জয়ী হওয়ার পর এলাকায় আনন্দ-উল্লাস করছেন আখতার হোসেনের সমর্থকরা।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন হাসনাত আবদুল্লাহ। ১১৬টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যানুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন মাত্র ২৬ হাজার ভোট। ব্যবধান বিশাল হওয়ায় এই আসনে তাঁর জয় সময়ের ব্যাপার মাত্র।

এছাড়া নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। সবশেষ ৪৫টি কেন্দ্রের গণনায় তিনি পেয়েছেন ৩৭ হাজার ২৩৩ ভোট, যেখানে ধানের শীষ প্রতীকের মাহবুব রহমান শামীম পেয়েছেন ২৪ হাজার ৭৪৬ ভোট। অর্থাৎ তিনি প্রায় ১২ হাজার ৪৮৭ ভোটে এগিয়ে আছেন।

এদিকে জয়ের খবর আসার পাশাপাশি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা করা হতে পারে। এদিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের শক্ত অবস্থানে থেকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন।

এনসিপি দাবি করেছে, এই চারজন ছাড়াও আরও বেশ কিছু আসনে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন। দেশের তরুণ প্রজন্মের হাত ধরে গড়ে ওঠা এই দলের সাফল্য জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর