দুই দশক পর ফিরল বিএনপি, নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

প্রায় দুই দশকের বিরতি কাটিয়ে এই বৃহস্পতিবারএ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই ভূমিধস জয়ের মাধ্যমে দলটির নেতা তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। মাসের পর মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার এক সন্ধিক্ষণে ক্ষমতায় ফিরল তাঁর দল।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আততায়ীর হাতে নিহত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র ৬০ বছর বয়সী তারেক রহমানের সামনে এখন পাহাড়সম চ্যালেঞ্জ।

ছবি: রয়টার্স
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ টালমাটাল পরিস্থিতি কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং তৈরি পোশাকসহ প্রধান শিল্প খাতগুলোকে পুনর্গঠন করাই হবে তাঁর প্রধান কাজ। হাসিনার প্রস্থানের পর থেকে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছিল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের মধ্যে প্রথম ‘প্রকৃত প্রতিদ্বন্দ্বিতামূলক’ এই নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা অন্তত ২১২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা জাতীয় সংসদে ৭৭টি আসন পেয়েছে।

ছবি: রয়টার্স
তারেক রহমানের দলের পক্ষে জয়ের ধারা স্পষ্ট হওয়ার ১২ ঘণ্টা পরও তিনি কোনো মন্তব্য করেননি। তবে বড় ধরনের আনন্দ-উল্লাস থেকে বিরত থাকতে এবং শুক্রবার বিশেষ দোয়া করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার মসজিদের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিনি বাড়ির সামনে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, কেবল হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।

হাসিনাবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টি আসনে জয় পেয়েছে। এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটের অংশ।

১৭ কোটি ৫০ লাখ মানুষের এই মুসলিম প্রধান দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি স্পষ্ট নির্বাচনী ফলাফল জরুরি ছিল।

ছবি: রয়টার্স
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান বলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি সংসদে কার্যকরভাবে সংস্কার প্রস্তাবগুলো পাস করতে পারবে। এটি স্বল্পমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতে সহায়ক হবে।

কর্মসংস্থান, কৃষক ও দরিদ্রদের সুরক্ষা

বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষের সুরক্ষা এবং কৃষকদের পণ্যের নায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। ২৮ বছর বয়সী পোশাক শ্রমিক জোছনা বেগম বলেন, কারখানাগুলো ঠিকমতো চললে এবং আমরা সময়মতো বেতন পেলে সেটাই আমাদের কাছে বড় পাওনা। আমি শুধু চাই বিএনপি সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনুক যাতে দেশে আরও কাজের অর্ডার আসে।

ছবি; রয়টার্স
তারেক রহমানের জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ নিয়ে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র- তিন পরাশক্তিরই কৌশলগত স্বার্থ রয়েছে।

শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দিল্লি-ঢাকা সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল, যা ভিসা সেবা ও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

ছবি: রয়টার্স
অন্যদিকে, জামায়াতে ইসলামী বৃহস্পতিবার রাতেই পরাজয় মেনে নিলেও শুক্রবার জানিয়েছে, তারা নির্বাচনী প্রক্রিয়ায় ‘সন্তুষ্ট নয়’ এবং সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। ২০১৩ সালে নিষিদ্ধ হওয়ার পর এবারই প্রথম অংশ নিয়ে জামায়াত তাদের ইতিহাসের সর্বোচ্চ ৭০টি আসনে জয় পেয়েছে।


এবারের নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা ২০২৪ সালের নির্বাচনের (৪২ শতাংশ) তুলনায় অনেক বেশি। নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হয়। সেখানে 'হ্যাঁ' ভোট জয়যুক্ত হয়েছে।

প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করা, বিচার বিভাগের স্বাধীনতা জোরদার করা এবং নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ব্যবস্থা স্থায়ী করা।
সূত্র: রয়টার্স

এআরএস
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর