সেই ‘বিপ্লবী জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রতীকী ঘটনার সাক্ষী হলো জাতীয় সংসদ। প্রথাগত আনুষ্ঠানিক পোশাক কিংবা স্যুট-পাঞ্জাবির রীতি ভেঙে নিজের চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ৱসংসদ সচিবালয়ের শপথকক্ষে দ্বিতীয় ধাপে শপথ নেন হাসনাত আবদুল্লাহ। সিইসি এ এম এম নাসির উদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। বেলা সাড়ে ১১টার দিকে যখন তিনি সংসদ ভবনে প্রবেশ করেন, তখন সবার নজর কেড়েছিল তাঁর পরনের সবুজ রঙের জার্সিটি।

জার্সিটির সামনের অংশে তাঁর বিভাগের নাম এবং বাম দিকের ওপরের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো স্পষ্ট ছিল। জার্সির পেছনে লেখা ছিল তাঁর নাম ‘হাসনাত’ এবং ১০ নম্বর জার্সি নম্বর। মূলত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় এই জার্সিটি পরে টানা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি, যা বর্তমানে বিপ্লবের এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।

 
বিপ্লবের জার্সি থেকে সংসদ ভবন:
হাসনাত আবদুল্লাহর এই টি-শার্ট পরা কেবল শখ নয়, বরং এটি একটি দীর্ঘ সংগ্রামের ইতিহাসের সাক্ষী। জুলাই গণ-অভ্যুত্থান: ২০২৪ সালের আন্দোলনের পুরো সময় এই জার্সিটি ছিল তাঁর নিত্যসঙ্গী। আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি এই সাধারণ টি-শার্ট ও জিন্স পরে উপস্থিত হয়েছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাঁকে এই পোশাকেই দেখা গিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতার কেন্দ্রে বসেও রাজপথের সংগ্রামের স্মৃতি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার বার্তা দিতেই হাসনাত এই পোশাক বেছে নিয়েছেন।

এদিন দ্বিতীয় ধাপে হাসনাত আবদুল্লাহর পাশাপাশি জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরাও শপথ নেন। এর আগে প্রথম ধাপে বেলা পৌনে ১১টায় বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছিলেন।


শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন তারেক রহমান। একই সাথে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।

সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে হাসনাত আবদুল্লাহর এই ব্যতিক্রমী উপস্থিতি নতুন প্রজন্মের রাজনীতির এক ভিন্নধর্মী চিত্র ফুটে তুলেছে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর