টিনের চালে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় যুবককে খুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে বখাটেদের ঢিল ছোড়ার প্রতিবাদ করায় শুভ মিয়া (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুভ মিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী মো. সাদেকুল ইসলামের ছেলে। তার পরিবার জানায়, আগামী ঈদের পর শুভর সৌদি আরব যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাঈম (২১), রিয়াদ (২২), সফিকুল (২২), হিমেল (২০) ও আরমানসহ (২১) ৮-১০ জন যুবক এলাকায় নিয়মিত উৎপাত করত। মঙ্গলবার রাতে তারাবির নামাজের সময় তারা বিভিন্ন বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। শুভ মিয়া ও তার ফুফাতো ভাই এনামুল এর প্রতিবাদ করলে স্থানীয় মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শুভর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত শুভকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর