বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান নিয়োগ দেয়া হয়েছে। বুধবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

নতুন সরকারের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে এই রদবদল করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই পরিবর্তনকে 'খুবই স্বাভাবিক' বলে অভিহিত করেন।


অর্থমন্ত্রী জানান, নতুন সরকারের নিজস্ব কিছু অগ্রাধিকার, চিন্তা-ভাবনা এবং প্রেফারেন্স থাকে। সেই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্যই প্রশাসনে এই পরিবর্তন আনা হয়েছে।

তিনি স্পষ্ট করেন, এই পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই সীমাবদ্ধ নয়, বরং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে এই প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও পরিবর্তন হতে পারে। তিনি বলেন, নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, সেটির সাথে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মোস্তাকুর রহমানকে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এই দায়িত্ব পালনের জন্য তাঁকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তাঁর বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। বুধবারের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর সেই নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

ৱঅর্থমন্ত্রীর বক্তব্যে ফুটে উঠেছে, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে একটি বড় ধরনের প্রশাসনিক সংস্কার চলছে। ব্যাংক খাতের সংস্কার এবং অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে নতুন নেতৃত্বের ওপর আস্থা রাখছে বর্তমান সরকার। এই পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও রদবদলের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার গড়ে বেতন বাড়তে পারে শতভাগ পর্যন্ত এবং প্রথম ধাপে...
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর