অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার চাওয়ার খবর ভিত্তিহীন: অর্থমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া পূর্বাভাসকে কিছুটা ‘রক্ষণশীল’ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে আইএমএফ কিংবা বিশ্বব্যাংক—কারো পূর্বাভাসকেই বিতর্কিত করতে চান না বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে বিশ্বব্যাংকের কাছে বাংলাদেশ অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা চেয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংককে চলমান বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে আইএমএফের নিরাপত্তা পরিচালক উরজিত প্যাটেল এবং বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনা বিয়ের্দের সঙ্গে আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সম্প্রতি প্রকাশিত আইএমএফের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে তিন দশমিক দুই শতাংশে, যা সংস্থাটির আগের পূর্বাভাসের চেয়ে এক দশমিক এক শতাংশ কম। এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চার শতাংশ এবং বিশ্বব্যাংক তিন দশমিক চার শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলো। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর এমন পূর্বাভাস কম আয়ের মানুষের জন্য বড় দুঃসংবাদ হিসেবে দেখা হচ্ছে, কারণ মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম সহসাই কমার লক্ষণ মিলছে না।

জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির এই পূর্বাভাস প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আমাদের কাজ করছি। সময় যখন আসবে, তখনই দেশের অর্থনৈতিক মানদণ্ডগুলোর সঠিক চিত্র সবাই দেখতে পাবে।

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা চাওয়া সংক্রান্ত প্রচারিত খবরের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ করা হয়নি এবং এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

একাত্তর/এসি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
ডিজিটাল লেনদেনের সার্বজনীন প্রসার ও সবাইকে এ ব্যবস্থার আওতায় আনতেই ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা...
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করা এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর