চোর আটক নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ১৪

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে চোর আটককে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ভুইয়া রাস্তার মাথা এলাকায় এই সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, ইফতারের পর তার একটি অটোরিকশা চুরি হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তিনি একজনকে আটক করতে সক্ষম হন। অটোরিকশাটি উদ্ধার করা গেলেও সেটির ব্যাটারি পাওয়া যায়নি। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন। তাদের দাবি ছিলো, আগে চোরের কাছ থেকে ব্যাটারি উদ্ধার করতে হবে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ উপস্থিত জনতার ওপর লাঠিচার্জ শুরু করে। এতে নারীসহ অন্তত ১০ জন গ্রামবাসী আহত হন বলে দাবি করেছেন স্থানীয়রা। পুলিশের এমন মারমুখী অবস্থানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং পুলিশের দিকে লাঠিসোটা নিক্ষেপ করে। এতে চার পুলিশ সদস্য আহত হন।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন নারী পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর