গম্ভীরের আস্থার মান রাখলেন সঞ্জু, সেমিতে ভারত

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১০:২৫ এএম

ইডেন গার্ডেন্সে কাল যেন একা হাতেই ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে এক অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে দিলেন এই উইকেটকিপার-ব্যাটার। রোমাঞ্চকর লড়াইয়ে পাঁচ উইকেটে জিতে শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিশ্চিত করলো টিম ইন্ডিয়া। 

রোববার ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার যাদব। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে চার বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না ভারতের। দলীয় ২৯ রানে অভিষেক শর্মা (১০) এবং ৪১ রানে ইশান কিষাণ (১০) প্যাভিলিয়নে ফিরে গেলে চাপে পড়ে দল। অধিনায়ক সুরিয়া ১৮ রানে বিদায় নিলে জয়ের পথ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ক্যারিবীয় বোলারদের ওপর তান্ডব চালান সঞ্জু স্যামসন।

  • ম্যাচের আগে সঞ্জুকে নিয়ে সুরিয়ার মন্তব্য

সঞ্জু এমন একজন খেলোয়াড় যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা শুধু ওর রান দেখি না, ও কত দ্রুত ইমপ্যাক্ট তৈরি করতে পারছে সেটা দেখি। হ্যাঁ, গত কয়েকটা ম্যাচে ও বড় স্কোর পায়নি, কিন্তু নেটে ও যেভাবে বল হিট করছে, তাতে আমরা মোটেও চিন্তিত নই। বড়ো ম্যাচে ও আমাদের ‘ট্রাম্প কার্ড' হতে পারে।’

মাত্র ৫০ বলে হার না মানা ৯৭ রানের ইনিংস খেলেন স্যামসন। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করতে নেমে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, যা ভেঙে দিয়েছে বিরাট কোহলির আগের রেকর্ড। শেষ ওভারে রোমারিও শেফার্ডকে ছক্কা ও চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। তিলক ভার্মা (২৭) ও হার্দিক পান্ডিয়া (১৭) ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে তাকে যোগ্য সঙ্গ দেন।

এর আগে শাই হোপ ও রস্টন চেসের ব্যাটে দারুণ সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। হোপ ৩২ এবং চেস ৪০ রান করেন। মাঝপথে জাসপ্রিত বুমরাহ জোড়া আঘাত হানলেও শেষ দিকে রোভম্যান পাওয়েল (১৯ বলে ৩৪*) এবং জেসন হোল্ডারের (২২ বলে ৩৭*) অপরাজিত ৭৬ রানের জুটিতে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। ভারতের হয়ে বুমরাহ ৩৬ রানে দুই উইকেট নেন। এছাড়া বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট শিকার করেন।

  • প্রধান কোচ গৌতম গম্ভীরের আত্মবিশ্বাসী অবস্থান

ইন্ডিয়ান টিমে আমরা কাউকে গড়ের ভিত্তিতে বিচার করি না। আমরা দেখি নির্ভীক ক্রিকেট। সঞ্জু সেই ঘরানার ব্যাটার। সে যদি প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে আউট হয়, তাতেও আমাদের আপত্তি নেই, যদি সেটা দলের পরিকল্পনার অংশ হয়। ওর ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই, আর টিম ম্যানেজমেন্ট ওকে লম্বা সময় সুযোগ দেওয়ার পক্ষেই আছে।

এই জয়ের ফলে সুপার এইট থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। আগামী ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। অন্যদিকে চার মার্চ প্রথম সেমিফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে আবেগপ্রবণ স্যামসন বলেন, মাঝেমধ্যে মনে হতো যদি না পারি তবে কী হবে? কিন্তু আমি বর্তমান সময়ে থাকার চেষ্টা করেছি এবং নিজের সামর্থ্যে বিশ্বাস রেখেছি। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। দুই পরাশক্তির এই লড়াই কেবল ফাইনালের টিকেট পাওয়ার নয়, বরং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক নতুন...
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্যকে স্রেফ ছেলেখেলায় পরিণত করলো নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের খুনে ব্যাটিংয়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয়ে...
ম্যাচ শেষে সঞ্জু স্যামসনের মুখে চওড়া হাসি। সেই হাসিতে মিশে আছে একরাশ স্বস্তি। সূর্যকুমার যাদবসহ সতীর্থরা একে একে ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন। এরপর চললো ম্যাচ পরবর্তী প্রথাগত করমর্দন। শেষ মুহূর্তের এই...
চলমান বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা দক্ষিণ আফ্রিকা আরও একটি সেমিফাইনাল নিশ্চিত করেছে। রোববার (১ মার্চ) অরুণ জেটলি স্টেডিয়ামে সুপার এইটের লড়াইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর