শাহজালালের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালু করতে ছয় থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

বুধবার (১১ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ আশাবাদের কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরই শাহজাহান বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে অগ্রগতি কতদূর জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে করতে গেলেও আমরা যেটা দেখেছি যে, ছয় মাস থেকে ৯ মাস লাগবে। ৯ মাসের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে চীনের সাথে বাংলাদেশ যোগাযোগ বাড়াতে দেশটিতে ফ্লাইটের সংখ্যা বাড়বে বলেও জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই দেশের পর্যটন ও বিমান চলাচল নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের আধুনিকায়নের জন্য চীন বিনিয়োগ করতে চায়। 

এছাড়াও বাংলাদেশের সাথে অর্থনৈতিক বাণিজ্যিক সুসম্পর্ক রেখে চীন সব ধরনের সহায়তায় পাশে থাকবে বলেও জানান তিনি। 

আরবিএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপান। তবে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই তা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার বিষয়ে তুরস্কের বিশেষজ্ঞরা তদন্ত করে ফিরে গেছে, তাদের তদন্ত প্রতিবেদনের সঙ্গে সরকারেরটা মিলিয়ে দেখার পর সঠিক কারণ জানা যাবে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর