বছরের শেষদিকে চালু হবে থার্ড টার্মিনাল, পরিচালনায় জাপান: বিমানমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপান। তবে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই তা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ বছরের শেষদিকে টার্মিনালটি পুরোপুরি চালু করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানি প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর এসব কথা জানান তিনি। 

উদ্বোধন ঘোষণা করেও চালু করতে না পারার নিদর্শন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি। পতিত আওয়ামী লীগ উদ্বোধন করলেও পারেনি চালু করতে।


আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারও আলোর মুখ দেখাতে পারেনি টার্মিনালের। প্রশ্ন ওঠে, এত ব্যায়ের এই আধুনিক স্থাপনা কি এভাবেই নষ্ট হবে?

তবে বিএনপি সরকার দায়িত্ব নিয়েই এ নিয়ে কাজ শুরু করে। কয়েক দফায় বৈঠক করে জাপানিদের সাথে। শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়েও বৈঠক করে দুইপক্ষ।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. হুমায়ুন কবির জানান, এ বছরের শেষ দিকে টার্মিনালটি চালু করা হবে।

এদিন টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়ে বৈঠক হয় জাপানের সাথে। সরকার কেন ওপেন টেন্ডারে যাবেন জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, দেশের স্বার্থ প্রাধান্য দিয়েই জাপানকে দেয়া হতে পারে পরিচালনার দায়িত্ব। 

আগামী সোমবার আবারও বৈঠকে বসবে দু'পক্ষ। সেদিক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আরবিএস
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর