চলাচলের সুবিধায় সেতুই ভেঙ্গে দিলো বালুবাহী বাল্কহেড

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানের পোড়াগঙ্গা খালের দুটি সেতু ভেঙে দিয়েছেবালু ব্যবসায়ী সিন্ডিকেট। যে কারণে দুর্ভোগ পড়েছেন দুই হাজারের বেশি মানুষ।

এদিকে জরুরি ভিত্তিতে সেতু দুইটি সংস্কার করার জন্যে উপজেলা নির্বাহীকর্মকর্তা নির্দেশ দিলেও তা এক মাসেও শুরু হয়নি।

মুন্সীগঞ্জের সিরাজদিখানের পোড়াগঙ্গা খালের উপরে  তৈরি করা এই বাশের পুল দিয়ে যাতায়াত করতো মধ্যপাড়াও লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের প্রায় পঞ্চাশ হাজার মানুষ।

কিন্তু বর্ষায় পানি বেড়ে যাওয়ায় এই পুল ভেঙে দিয়েছে বালু ব্যবসায়ীরা।এর জন্য বালুবাহী বাল্কহেড চক্রকে দায়ী করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

এলাকাবাসী জানান, আগে এখানে একটি বেইলী ব্রিজ থাকলেও দুই বছর আগে বালুবাহীবাল্কহেডের ধাক্কায় সেটি ভেঙে যায়। এরপর বাঁশের পুল দিয়েই তারা চলাচল করতো।

এখন রাতের আধারে সেই পুলও ভেঙে দেয়ায় লোকজনকে বাধ্য হয়ে নৌকা ব্যবহারকরতে হচ্ছে।

এছাড়া, প্রতিদিন শত শত বালুবাহী কোস্টার বডি চলাচল করছে নির্বিঘ্নে।ভাঙনসহ নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে খাল পাড়ের মানুষ ।

এদিকে স্থানীয় ইউপি সদস্য বলছেন, পাঁচদিনের জন্য এই পুলটি সড়ানো হয়েছে।যদিও এক মাস হলেও কেনো পুলের সংস্কার হয়নি জানতে চাইলে কোন উত্তর দিতে পারেননি তিনি 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজুল ইসলাম বলছেন, স্থানীয় চেয়ারম্যানকেজরুরি ভিত্তিতে পুল দুটি ঠিক করতে বলা হয়েছে ।

এর আগে ২০১৭ সালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় আগের সেতুটি ভেঙে যায়।এরপর একই স্থানে আরেকটি নতুন সেতু হবার পর সেটিও ভেঙ্গে দিয়েছে বাল্কহেড। এসব অবৈধবাল্কহেডের ব্যপারে এখনই ব্যবস্থা নেওয়া উচিত বলেই মনে করছে সংশ্লিষ্ট সবাই।

একাত্তর/এসএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর