খাল খনন কর্মসূচির মাধ্যমেই আজ থেকে দেশ গড়ার কাজ শুরু হলো: প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি -মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা নানা কথা বলে দেশে বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এসময় খাল খনন কর্মসূচির মাধ্যমেই আজ থেকে দেশ গড়ার কর্মসূচি শুরু হলো বলে ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সেই কাজই করার চেষ্টা করে যে কাজে মানুষের উপকার হবে। সাহাপাড়ার ১২ কিলোমিটার দীর্ঘ খালের খনন শেষ হলে ৩১ হাজার কৃষক পানি পাবে এবং সাড়ে তিন লাখ মানুষ পানির সুবিধাভোগী হবে। এর ফলে ৬০ হাজার মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদন হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ কোটি মানুষের অধিকাংশ গ্রামে থাকে ও কৃষিকাজ করে। কৃষক যদি ভালো থাকে তবে দেশের মানুষ ভালো থাকবে। বর্তমানে প্রায় সব খাল ভরাট হয়ে গেছে। বর্ষার পানি কৃষকদের কাজে ব্যবহার করতে চাই। এজন্য সমগ্র বাংলাদেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। যার ফলে উজান বা বর্ষার পানি ধরে রাখা যাবে এবং শুষ্ক মৌসুমেও কৃষকদের পানি দেওয়া সম্ভব হবে।

তারেক রহমান বলেন, মৌলিক খাবার-দাবার দেশের মাটিতেই উৎপাদন করতে হবে। তার জন্য পানিটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সারাদেশে খাল খননের মাধ্যমে পানির সমস্যা সমাধানের পাশাপাশি খালের দুই পাশে ফলের গাছ লাগানো হবে যাতে দেশের সম্পদ বৃদ্ধি পায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভূগর্ভস্থ পানি সংরক্ষণে মাটির ওপরের পানি পরিকল্পনা করে ধরে রাখতে হবে এবং ব্যবহার করতে হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ওপর চাপ পড়লেও প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। বর্তমান বিএনপি সরকার কৃষকের বন্ধু। বাংলাদেশের কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে চায় সরকার।

শিল্পায়ন নিয়ে তিনি জানান, কৃষিপণ্য নিয়ে কাজ করা শিল্পকারখানা নিয়ে ঈদের পর শিল্প মালিকদের সাথে বসবেন, যাতে উত্তরাঞ্চলে কৃষি শিল্প স্থাপন করা যায়।

বক্তব্যের শেষে তিনি আবারও মনে করিয়ে দেন, মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির লক্ষ্য। যারা বিশৃঙ্খলা করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে।

একাত্তর/আরএ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর